• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

আমরা চাই না বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম হোক: ডা. শফিকুর রহমান

দেশ টিভি ডেস্ক
  ০৪ এপ্রিল ২০২৬, ২৩:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ঘরে ও বাইরে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এটিই সরকারের কাজ। সরকারি দল যারা আছেন তাদের প্রধান দায়িত্ব। বিরোধী দলে যারা আছি তাদের কাজ দেখিয়ে দেয়া তাদের দায়িত্ব। জনগণের অধিকারের পাহারাদারি করা আমাদের দায়িত্ব। বিরোধী দলের দ্বারা জনগণের অধিকার লঙ্ঘিত হয় না। লঙ্ঘিত হয় সরকারের দ্বারা। সরকার যদি কোনো জায়গায় জনগণের অধিকার লঙ্ঘন করে, সেই জায়গা ইতিবাচকভাবে ধরিয়ে দিয়ে আমরা সহযোগিতা করব। আমাদের সহযোগিতা যদি সরকার গ্রহণ করে, আমরা সরকারকে ধন্যবাদ দেবো। যদি সরকার আমাদের সহযোগিতা গ্রহণ না করে, সংশোধন না হন, মানুষের অধিকার ও ক্ষতি করতেই থাকে, অধিকার কেড়ে নেয়, আমরা তখন প্রতিবাদ করবো, প্রয়োজনে প্রতিরোধ করব। এটি আমাদের নৈতিক দায়িত্ব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-১৫ আসনে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইতোমধ্যে জাতীয় জীবনে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। যে জুলাই আজকে আমাদের এই পরিবেশ দিলো, যে জুলাই ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির দুটি নির্বাচন-একটি সংসদ নির্বাচন আরেকটি গণভোট। প্রথমটিতে একটি দল যেমনভাবে হোক সংখ্যাগরিষ্টতা অর্জন করার পর সরকার গঠন করেছে। তারা বলছে, জনগণ তাদের ৫১% ভোট দিয়েছে। কিন্তু গণভোটে সংবিধানের যেসব আইনের কারণে এতদিন জনগণ অধিকারহারা ছিল, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই জায়গাগুলো পরিবর্তন করে সংস্কার করার পক্ষে জনগণ রায় দিয়েছে ৬৮.১% মানুষ। সেই গণভোটের গণরায় ইতোমধ্যে সরকারি দল অস্বীকার করেছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন আপনাদের হয়ে আমি সংসদে দাঁড়িয়েছিলাম। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আমি জনগণের হয়ে কথা বলেছি। স্পিকার আমাকে নোটিশ দিতে বলেছিলেন। আমি নোটিশ দিয়েছি। গ্রহণ করে ২ ঘণ্টা আলোচনা হয়েছে। আমরা আশা করেছিলাম। আমরা যেভাবে হ্যাঁ ভোট চেয়েছি জনাব তারেক রহমানও সেভাবে চেয়েছিলেন। বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন আহমেদ গণভোটের প্রস্তাব করেছিলেন। আমরা সমর্থন করেছি। ভোটের দিন পর্যন্ত আমরা এক ছিলাম। ভোটের রেজাল্ট হওয়ার পর তারা বদলে গেছে। যখনি তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্টতা যেভাবেই হোক, যে মেকানিজমে হোক লাভ করেন তারপরই তারা অতীতের সব ওয়াদা ভুলে গেছেন।

বিরোধীদলীয় নেতা বলেন, বিএনপি তাদের ৩১ দফার মধ্যে সংস্কার কমিশন গঠন করে সংবিধানের যে আইনগুলোর কারণে ফ্যাসিবাদের জন্ম হয় সেগুলো সংশোধন করবেন বলে ঘোষণা করেছে। আমরা এখন যখন সংস্কারের কথা বলি সরকারি দল তখন বলে সংবিধানে তো কোনো সংস্কারের কথা নাই। সংবিধানে সংস্কারের কথা নাই তাহলে আপনারা ৩১ দফায় লিখেছিলেন কিভাবে? তাহলে গণভোট চাইলেন কেন? হ্যাঁ ভোটে জনগণকে আহ্বান জানালেন কেন? এসব দ্বিচারিতা। নিজেদের ওয়াদার বিরুদ্ধে অবস্থান এবং জনগণের রায়কে অস্বীকার, অগ্রাহ্য ও অপমান করা।

তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম স্পিকার সিদ্ধান্ত দেবেন গণভোটের রায় গ্রহণ করা হলো। তা না বলে তিনি বললেন এটি এখানে সমাপ্ত করা হলো। এতে জাতি কষ্ট পেয়েছে। আমরা জাতিকে বলেছিলাম আমরা নির্বাচিত হলে গণভোটে আপনারা যে রায় দেবেন, তা আমরা বাস্তবায়ন করব। যেহেতু সংসদে আমাদের দাবি গ্রাহ্য হয়নি সেহেতু আবার জনগণের দাবির কথা নিয়ে জনগণের সাথে একাত্ম হয়েছি। আজকে থেকে আন্দোলন শুরু করেছি।

জামায়াত আমির বলেন, বায়তুল মোকাররম থেকে আমাদের দাবি আদায়ে কর্মসূচি শুরু হয়েছে। আমরা চাই না বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম হোক। বাংলাদেশের একজন নাগরিকও চায় না। আমাদের অবস্থান স্পষ্ট।

তিনি বলেন, ইরানের উপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বর্বর আক্রমণের কারণে বিশ্বে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশেও জ্বালানির ওপর প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রী আজ নিশ্চয়ই দেখেছেন কিলোমিটারের পর কিলোমিটার হাজারো গাড়ির মিছিল তিনি দেখেছেন। মিছিলে সবগুলো সেখানে স্থবির হয়ে আছে। চাকাগুলো এখন আর ঘুরছে না। কোনো কোনো জায়গায় গাড়িতে তেল নাই মানুষ দিয়ে টেনে নেয়া হচ্ছে। অথচ আমরা বিষয়টি যখন জাতীয় সংসদে আমরা জানতে চেয়েছি, বলেছি এটি বিশ্বব্যাপী সমস্যা। আমরা এই সমস্যা নিরসনে অবদান রাখতে চাই। খোলামেলা আলোচনা করুন, সত্য কথা বলুন। সমস্যগুলো তুলে ধরুন। আমরা সবাই মিলে সমাধান করবো। তারা না শুনে এমনভাবে বিবৃতি দেন, যেন বাংলাদেশ তেলের উপর ভাসছে।

তিনি বলেন, বাংলাদেশ ভাসছে না, কিছু লোক যারা বিভিন্ন যুগে এবং এখনো সরকারকে তেল মারে তারাই তেলের সংকটটি দেখতে দিচ্ছে না। অতীতে অনেকে এই তেলে পিছলে কোমড় ভেঙেছে। আমরা চাই না তারা দেশকে নিয়ে কোনো বিপদে পড়েন। কারণ, দেশের মানুষের কষ্ট আমাদের সবার কষ্ট। আমরা এটির আশু সমাধান চাই। আমরা চাই বহুদলীয় সংলাপ হোক। আমরা সবাই মিলে সহযোগিতা করব।

আরও পড়ুন

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

তিনি বলেন, এই সমস্যা সমাধানে সবার আগে আমাদের শিশুদের গায়ে হাত দেয়া হয়েছে। বলা হয়েছে তিন দিন স্কুল বন্ধ করে ঘড়ে বসে তারা ডিজিটাল শিক্ষা নেবে। চতুর্থ শ্রেণির একটি শিক্ষার্থী এর জবাব দিয়েছে, আমাদের জবাব দেয়ার দরকার নেই।

জামায়াত আমির বলেন, আমরা চাই না একদিনের জন্য ডিজিটাল ক্লাস শুরু হয়ে যাক। তবে বাস্তবতার আলোকে যদি কোনো তেল পাওয়া না যায়, রাস্তার সবকিছু যদি অচল হয়ে যায়, সবশেষে সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার ব্যাপারে, আগে নয়। শিক্ষা জাতির মেরুদন্ড, করোনার সময় একবার মেরুদন্ড ভেঙে দেয়া হয়েছে। আবার ভেঙে দেবেন- তা আমরা মানবো না। এজন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

জে আই

  • শফিকুর রহমান
  • জামায়াতে ইসলামী
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল টিমকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল টিমকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: ডা. শফিকুর রহমান
সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: ডা. শফিকুর রহমান
আমিও শহীদ পরিবারের সন্তান: জামায়াত আমির
আমিও শহীদ পরিবারের সন্তান: জামায়াত আমির
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যুতে যা বললেন জামায়াত 
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যুতে যা বললেন জামায়াত 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।